আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে একটি শুদ্ধ, নির্ভুল ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে।

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অবহিতকরণ ও মতামত গ্রহণ সংক্রান্ত

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

গোলটেবিল আলোচনা: “Research to Market” — গবেষণা ও বাণিজ্যের সেতুবন্ধনে নতুন দিগন্ত

গোলটেবিল আলোচনা: “Research to Market” — গবেষণা ও বাণিজ্যের সেতুবন্ধনে নতুন দিগন্ত

ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে “Research to Market: Strengthening Bangladesh's Innovation Ecosystem through Academic-Industry-Research Partnerships” শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

এই গোলটেবিল আলোচনার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী বাণিজ্যমুখী গবেষণার প্রসার, গবেষক–উদ্ভাবক–শিক্ষাবিদ ও বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কার্যকরী সংযোগ স্থাপন এবং গবেষণা ও বাণিজ্যের মধ্যে সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সালেহউদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।

গোলটেবিল আলোচনায় অংশ নেন —
বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজলায়ন মির্জা মাসুদুর রহমান, আহবায়ক, সংস্কার কমিটি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি,বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রধান, এবং সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞবৃন্দ

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, দেশের উদ্ভাবনী শক্তি ও গবেষণা সক্ষমতাকে বাণিজ্যের সাথে যুক্ত করতে পারলে বাংলাদেশ দ্রুত **“ইনোভেশন-ড্রিভেন ইকোনমি”**তে রূপান্তরিত হতে পারবে। তারা গবেষণালব্ধ উদ্ভাবনকে বাজারে রূপ দিতে শিল্প-একাডেমিয়া অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।