আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে একটি শুদ্ধ, নির্ভুল ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে।

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অবহিতকরণ ও মতামত গ্রহণ সংক্রান্ত

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

নাসিব-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাসিব-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৯ জুলাই ২০২৫: জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর মতিঝিলস্থ একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সারাদেশব্যাপী নাসিব-এর বিভিন্ন জেলা শাখার সভাপতি, পরিচালনা পর্ষদ সদস্য, সাধারণ সদস্য এবং আমন্ত্রিত অতিথি হিসেবে নাসিব সংস্কার কমিটির আহবায়ক ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বার্ষিক সাধারণ সভায় সংস্থার বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় আর্থিক প্রতিবেদন, কার্যনির্বাহী কমিটির কার্যক্রম এবং সদস্যদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন ও গৃহীত হয়।

সভায় নাসিব-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।