আপডেট

শোক বার্তা

সদস্যপদ আবেদনের মেয়াদবৃদ্ধির নোটিশ ১৯/৮/২০২৬

সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ সম্পর্কিত সর্বশেষ নোটিশ

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে একটি শুদ্ধ, নির্ভুল ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে।

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অবহিতকরণ ও মতামত গ্রহণ সংক্রান্ত

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

নাসিবের Business Help Desk উদ্বোধন

নাসিবের Business Help Desk উদ্বোধন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৩ঃ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) সম্প্রতি “Business Help Desk” উদ্বোধন করেছে। এটি Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (ProGRESS) প্রকল্পের সহযোগিতায় International Labour Organization (ILO)-এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য এই হেল্প ডেস্ক হবে ব্যবসায়িক পরামর্শ, তথ্য এবং সহায়তা প্রদানের একটি কেন্দ্র। উদ্যোক্তারা এখান থেকে সহজেই ব্যবসায়িক উন্নয়ন সেবা পেতে পারবেন।


মূল লক্ষ্যসমূহ

  • একক যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন সেবায় অ্যাক্সেস প্রদান

  • ব্যবসা শুরু ও সম্প্রসারণে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান

  • দেশের উদ্যোক্তা প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রচার করা


প্রাথমিক সেবা সমূহ

  • সদস্যপদ নিবন্ধন ও নবায়ন

  • ব্যবসায়িক লাইসেন্স নিবন্ধন ও নবায়ন

  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) নিবন্ধন

  • ভ্যাট (VAT) নিবন্ধন

  • তথ্যসেবা: BSTI এবং ট্রেডমার্ক সম্পর্কিত সহায়তা

নাসিবের এই উদ্যোগ উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণকে আরও সহজ, দক্ষ এবং টেকসই করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।