আপডেট
নাসিবের উদ্যোগে প্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি।

নাসিবের উদ্যোগে প্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি।

১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ঢাকাস্থ চন্দ্রিমা উদ্যানে অবস্থিত সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জেয়ারত করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নাসিবের কেন্দ্রীয় নেতৃত্ব ও সংস্কার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত এই রাষ্ট্রনায়কের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মির্জা নুরুল গনি শোভন এবং নাসিব সংস্কার কমিটির আহ্বায়ক জনাব মির্জা মাসুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি জনাব এ কে এম মুজিবুর রহমান, সহ-সভাপতি জনাব মো. ইফতেখার আলী বাবু, জনাব মুহাম্মদ মুনির-উজ-জমান, জনাব মোহাম্মদ আরফিন। এছাড়া পরিচালক ও নাসিব সংস্কার কমিটির সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী, জনাব খলিলুজ জামান, সংস্কার কমিটির সদস্য জনাব কে এম তৌহিদুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোনতাকা জামান কাপ্পি ও জনাব পারভিন সুলতানা নিতু। নাসিব প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুর রিফাত খান এবং মেম্বারশিপ অফিসার জনাব সাজ্জাদ হোসেন মজুমদার-ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নেন।

শ্রদ্ধাঞ্জলি ও জেয়ারত শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ তার রাজনৈতিক অবদান ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।