আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে একটি শুদ্ধ, নির্ভুল ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে।

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অবহিতকরণ ও মতামত গ্রহণ সংক্রান্ত

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

রাঙ্গামাটিতে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ডিজিটাল মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ডিজিটাল মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি, ২৮–২৯ জানুয়ারি ২০২৫: লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (LEPBPC) এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), এর যৌথ উদ্যোগে “Boost your Business in the Light Engineering sector through Digital Marketing” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি রাঙ্গামাটির আশিকা কনভেনশন হলে আয়োজিত হয়, যেখানে ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে পণ্য প্রচার, বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণ করা যায়— সেই বিষয়ে কৌশলগত ধারণা লাভ করেন।

আয়োজকদের মতে, প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশল প্রয়োগের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ব্যবসা বৃদ্ধির সক্ষমতা অর্জন করেছেন। এ ধরনের উদ্যোগ লাইট ইঞ্জিনিয়ারিং খাতের ক্ষুদ্র ও কুটির শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।