লায়ন মির্জা মাসুদুর রহমান
লায়ন মির্জা মাসুদুর রহমান
আহ্বায়ক, সংস্কার কমিটি, নাসিব
জনাব মির্জা মাসুদুর রহমান বাংলাদেশের এক স্বনামধন্য ও প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা। দীর্ঘ প্রায় তিন দশক ধরে তিনি সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবে দেশের নানাবিধ বাণিজ্য সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের স্বনামধন্য, খ্যাতনামা ও প্রভাবশালী ‘মজুমদার’ পরিবারের বিশিষ্ট সদস্য সালামত আলী মজুমদারের পুত্র জনাব মজিবুর রহমান মজুমদারের দৌহিত্র হলেন জনাব মির্জা মাসুদুর রহমান। পরবর্তীতে পিতার চাকরিসূত্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জামালপুর জেলায়, যেখানে তিনি ব্যবসায়ী মহলে সম্মান, আস্থা ও সমাদরের আসন অর্জন করেছেন।
তিনি ব্র্যান্ড অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি ফেমাস কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং মেসার্স ইভা এন্টারপ্রাইজ ও ফেমাস হস্তশিল্প-এর সত্ত্বাধিকারী। হালকা প্রকৌশল খাতেও তিনি সুপ্রতিষ্ঠিত; তার প্রতিষ্ঠিত মেসার্স ইভা ইঞ্জিনিয়ারিং হতে উৎপাদিত মানসম্মত পণ্য বাংলাদেশ রেলওয়ে, অটোমোবাইল সেক্টরের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানসহ উন্মুক্ত বাজারে সফলভাবে সরবরাহ করা হচ্ছে।
উদ্যোক্তা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জামালপুর জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প সংশ্লিষ্ট নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারজাতকরণে সক্রিয় সহযোগিতা করে আসছেন। পাশাপাশি যুব সমাজের বিকাশ, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক অঙ্গনের বিকাশেও তার সমান অবদান রয়েছে।
নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে তিনি কেবল বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের সক্রিয় সদস্য নন; বরং নিজ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছেন। তার নিরলস পরিশ্রম, মানবিক মূল্যবোধ ও দূরদর্শী নেতৃত্ব তাকে আজ দেশের ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে এক সম্মানিত, শ্রদ্ধেয় ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।