মির্জা নুরুল গনী শোভন
মির্জা নুরুল গনী শোভন
সভাপতি, নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ
জনাব মির্জা নুরুল গনি শোভন জন্মসূত্রে টাঙ্গাইল জেলার কৃতি সন্তান ও বাংলাদেশের একজন খ্যাতনামা শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের একজন সক্রিয় সংগঠক।বর্তমানে তিনি জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সংগঠনের নেতৃত্বে থেকে তিনি সারা দেশের এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং সহজতর অর্থায়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন উদ্ভাবনী চিন্তাধারার মানুষ হিসেবে তিনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। পেশাগতভাবে তিনি দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন, যেখানে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নীতিগত পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের জন্য মির্জা নুরুল গনি শোভনকে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সম্মাননা তাঁর দেশের অর্থনীতিতে অবদান এবং সুশৃঙ্খল ব্যবসা পরিচালনার প্রতীক।
তিনি উদ্যোক্তা উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তার প্রচেষ্টায় দেশব্যাপী বহু মেলা, প্রশিক্ষণ ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এসএমই উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানিয়ে তিনি ছিলেন অন্যতম কণ্ঠস্বর।
দেশের নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর এসএমই কার্যক্রম প্রসার এবং তরুণদের আত্মকর্মসংস্থানে আগ্রহী করে তুলতেও তার ভূমিকা প্রশংসনীয়। তিনি বিশ্বাস করেন, “উদ্যোক্তারা শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।