আপডেট

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে একটি শুদ্ধ, নির্ভুল ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে।

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অবহিতকরণ ও মতামত গ্রহণ সংক্রান্ত

নাসিব কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ আয়োজন এবং হোয়াটসআপ গ্রুপ সংক্রান্ত জরুরী নির্দেশনা

সকলের দৃষ্টি আকর্ষণপুর্বক জানানো যাচ্ছে যে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মহোদয় দ্রুতই নাসিব কেন্দ্রীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সুচিন্তত মতামত প্রদা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর ২০২৬-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নাসিব এর প্রশাসক নিয়োগ আদেশ

নাসিব এর প্রশাসক মহোদয়ের দায়িত্বগ্রহণ...

নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) দেশের প্রায় প্রতিটি জেলায় সক্রিয় কমিটির মাধ্যমে উদ্যোক্তাদের শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছে। নাসিবের প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসা সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গঠনে সহায়তা করে।


নেটওয়ার্কিং সেবা

নাসিব উদ্যোক্তাদের সংযুক্ত করে:

  • ✔ উদ্যোক্তাদের মধ্যে দৃঢ় পারস্পরিক যোগাযোগ ও সাহায্য সহযোগিতা বৃদ্ধি

  • ✔ খাতভিত্তিক, অঞ্চলভিত্তিক এবং ক্লাস্টারভিত্তিক ব্যবসায়ী নেটওয়ার্ক গঠন

  • ✔ আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাজার সংযোগ ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ

  • ✔ দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, সমন্বয় ও অংশীদারিত্ব উন্নয়ন

  • ✔ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্যোক্তাদের সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধি

  • ✔ চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি

  • ✔ এসএমই খাতকে বৃহৎ শিল্পখাতের সহায়ক সংযোগ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করা



অ্যাডভোকেসি সেবা

নাসিব উদ্যোক্তাদের পক্ষ থেকে সরাসরি সরকার ও নীতি-প্রণেতাদের সাথে কাজ করে:

  • ✔ উদ্যোক্তাবান্ধব নীতি ও আইন প্রণয়নে মতামত, সুপারিশ ও সংলাপ আয়োজন

  • ✔ ব্যবসা নিবন্ধন, অনুমোদন, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সহজীকরণের দাবি ও অগ্রগতিতে উদ্যোগ

  • ✔ ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া যৌক্তিককরণ ও বাস্তবসম্মত কাঠামো প্রস্তাব

  • ✔ রপ্তানিমুখী এসএমই খাত শক্তিশালী করতে নীতিমালা প্রস্তাবনা এবং প্রয়োগে অংশগ্রহণ

  • ✔ উৎপাদন ও শিল্প সম্প্রসারণে বিশেষায়িত শিল্প জোন স্থাপনে সমর্থন ও উদ্যোগ

  • ✔ এসএমই পণ্যের গুণগতমান উন্নয়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় নীতি সহায়তা

  • ✔ আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য পণ্যের বহুমুখীকরণ ও ব্র্যান্ড মূল্যায়নে নির্দেশনা প্রদান

  • ✔ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য মানসম্মত ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন


"নাসিব শুধু তথ্য দেয় না —সংযোগ তৈরি করে, সুযোগ সৃষ্টি করে এবং উদ্যোক্তাদের পক্ষে নীতিগত পরিবর্তন ঘটাতে কাজ করে।"